Skip to Content

Install Node.js

এই page-এ server-এ Git এবং Node.js install করবেন। এই দুটি tool ছাড়া পরের কোনো step কাজ করবে না — code আনা যাবে না, app build করা যাবে না।

Why Not apt install nodejs?

Ubuntu-র নিজস্ব package manager দিয়ে Node.js install করা যায়:

sudo apt install nodejs

কিন্তু production-এ এটি করা হয় না। কারণ Ubuntu-র repository-তে থাকা Node.js version সাধারণত অনেক পুরনো। Ubuntu 24.04-এ এটি Node 18 দিতে পারে, যেখানে Next.js 15-এর জন্য Node 18.18 বা তার উপরে দরকার।

আরেকটি সমস্যা — apt দিয়ে install করলে Node version পরিবর্তন করা কঠিন। একটি client project-এ Node 20 লাগে, অন্যটিতে Node 22 — তখন কী করবেন?

NVM (Node Version Manager) এই দুটি সমস্যাই সমাধান করে। এটি আপনাকে যেকোনো Node version install করতে দেয় এবং প্রয়োজনে version পরিবর্তন করতে দেয়।

Install Git

Server-এ code আনার জন্য Git দরকার। বেশিরভাগ Ubuntu image-এ এটি আগে থেকেই থাকে, তবু নিশ্চিত করুন:

SERVER — Terminal
sudo apt update sudo apt install git -y

Version দেখে confirm করুন:

SERVER — Terminal
git --version

Install NVM

NVM install করার script-টি download করে চালান:

SERVER — Terminal
curl -o- https://raw.githubusercontent.com/nvm-sh/nvm/v0.40.1/install.sh | bash

Internet থেকে script নামিয়ে সরাসরি bash-এ পাঠানো (curl | bash) একটি ঝুঁকিপূর্ণ অভ্যাস — কারণ আপনি না দেখেই একটি script চালাচ্ছেন। NVM-এর ক্ষেত্রে এটি official এবং widely used, তাই গ্রহণযোগ্য।

তবে অচেনা কোনো site থেকে এভাবে script চালাবেন না। আগে curl URL | less দিয়ে script-টি পড়ে দেখুন।

Install হওয়ার পর NVM-কে current terminal-এ চালু করতে হবে:

SERVER — Terminal
source ~/.bashrc

source ~/.bashrc কেন? NVM installer আপনার ~/.bashrc ফাইলে কিছু লাইন যোগ করে। কিন্তু ওই ফাইলটি শুধু নতুন terminal খুললে পড়া হয়। source command দিয়ে আমরা current terminal-কেই ফাইলটি আবার পড়তে বলছি — তাই নতুন করে login করতে হয় না।

NVM কাজ করছে কিনা দেখুন:

SERVER — Terminal
nvm --version

Install Node.js LTS

LTS (Long Term Support) version install করুন — production-এ সবসময় LTS ব্যবহার করতে হয়:

SERVER — Terminal
nvm install --lts

Install শেষ হলে verify করুন:

SERVER — Terminal
node -v npm -v

Version number দেখলে সফল।

Real-World Note

NVM এবং PM2-এর একটি গুরুত্বপূর্ণ সমস্যা।

NVM দিয়ে install করা Node একটি নির্দিষ্ট folder-এ থাকে, যেমন /home/ubuntu/.nvm/versions/node/v22.11.0/bin। এই path-এ version number লেখা আছে

পরের কোনো এক সময় আপনি যখন nvm install --lts দিয়ে Node upgrade করবেন, নতুন folder তৈরি হবে (v22.14.0) এবং পুরনোটি মুছে যেতে পারে। তখন PM2-র auto-start setting পুরনো path খুঁজবে, পাবে না — এবং server reboot হলে আপনার app আর চালু হবে না

এটি একটি নীরব সমস্যা — কোনো error দেখা যায় না, শুধু reboot-এর পর site down হয়ে যায়। তাই Node upgrade করার পর সবসময় PM2-র startup setting আবার সেট করবেন। এই বিষয়ে বিস্তারিত PM2 — Process Manager page-এ আছে।

Quick Check

  • git --version version number দেখাচ্ছে?
  • nvm --version কাজ করছে?
  • node -v Node 20 বা তার উপরে দেখাচ্ছে?
  • npm -v কাজ করছে?

পরবর্তী → Nginx & Reverse Proxy

nodejs install server bangla, nvm bangla tutorial, node version manager bangla, ubuntu nodejs install bangla, git install server bangla, nvm vs apt nodejs, production nodejs setup bangla

Last updated on