Conclusion
সেটআপ শেষ। মেইল পাঠানো শুরুর আগে শেষ কয়েকটা জিনিস মনে রাখার জন্য এখানে গুছিয়ে দেওয়া হলো।
মনে রাখার জিনিস
- প্রতিটা মেইলে Unsubscribe লিংক থাকতে হবে।
- Bounce rate ৫%-এর নিচে, complaint rate ০.১%-এর নিচে রাখতে হবে — এর বেশি হলে AWS account review-এ ফেলে, আরও বাড়লে sending বন্ধ করে দেয়। সামলানোর পুরো ব্যবস্থা Bounce and Complaint Notifications-এ।
- খরচ: প্রতি ১,০০০ মেইলে প্রায় $0.10 (আনুমানিক) — খুবই সস্তা।
- নতুন domain দিয়ে হুট করে হাজার হাজার মেইল পাঠাবেন না — ধীরে ধীরে বাড়ান (“warm up”), নাহলে স্প্যাম ফোল্ডারে যাওয়ার সম্ভাবনা বাড়ে।
Real-World Note
এই সেটআপ একবার করে শেষ না — reputation (bounce/complaint rate) নিয়মিত নজরে রাখা লাগে। একবার Production access পেলেও, list পরিষ্কার না রাখলে বা warm-up ছাড়া হুট করে বাল্ক মেইল পাঠালে account আবার সীমাবদ্ধ হয়ে যেতে পারে।
চেক করতে: SES কনসোল → বামের সাইডবারে Reputation metrics → এখানে bounce rate ও complaint rate দিনভিত্তিক গ্রাফে দেখাবে।
References
- Creating and verifying identities in Amazon SES
- Verified identities in Amazon SES
- Obtaining Amazon SES SMTP credentials
- Monitoring bounce and complaint rates
পরবর্তী → Docker
Last updated on