Skip to Content
DocsAWS SESDeveloper Handover

Developer Handover

AWS, domain, credential — সব রেডি। এখন Developer-এর হাতে তুলে দেওয়ার পালা।

যা দিতে হবে

  • AWS Region (যেমন ap-southeast-1)
  • Access Key ID + Secret Access Key (API ব্যবহার করলে)
  • SMTP endpoint + username + password (SMTP ব্যবহার করলে) — endpoint দেখতে এমন হয়: email-smtp.ap-southeast-1.amazonaws.com (region অনুযায়ী বদলায়), সাথে port 587
  • ভেরিফাই করা sender domain/email (যেমন no-reply@mail.yourcompany.com)
  • Production access পাওয়া গেছে কনফার্ম, সাথে Maximum send rate ও Daily sending quota সংখ্যা
  • Cloudflare DNS এডিট এক্সেস — ভবিষ্যতে নতুন রেকর্ড লাগতে পারে, যেমন click/open tracking চালু করা, DKIM key rotate করা, বা নতুন sub-domain দিয়ে মেইল পাঠানো
  • Bounce/Complaint notification কোন ইমেইলে আসবে সেটা জানিয়ে দিন — default-এ যে ঠিকানা থেকে মেইল পাঠানো হয়, সেখানেই আসে (Bounce and Complaint Notifications-এ বিস্তারিত)
  • Configuration set-এর নাম আর SNS topic-এর ARN, যদি ওই পেজের সেটআপ করা থাকে — কোড ওই নামটা দিয়ে মেইল পাঠাবে, নাহলে কোনো ঘটনার খবর আসবে না

কীভাবে দিতে হবে

এগুলো নিরাপদে দিন — পাসওয়ার্ড ম্যানেজার বা এনক্রিপ্টেড শেয়ার দিয়ে, কখনো চ্যাটে বা ইমেইলে প্লেইন টেক্সটে না।

Real-World Note

যে domain(s) একটা AWS SES account-এ verify করা আছে, সেই account-এর credential যার কাছে যাবে, সে সব verified domain থেকেই মেইল পাঠাতে পারবে। Credential কোনো নির্দিষ্ট person বা domain-এর সাথে বাঁধা না — চাবি যার হাতে, সে account-এর সব ক্ষমতা পায়। তাই:

  • Credential leak হলে বা ভুল মানুষের হাতে গেলে, সে আপনার নামে (verified domain থেকে) spam/phishing মেইলও পাঠাতে পারবে।
  • একাধিক developer/team থাকলে প্রতিটার জন্য আলাদা Access Key বানানো ভালো — কারো access বাতিল করতে চাইলে শুধু ওই একটা key delete করলেই হয়, বাকিদের প্রভাবিত না করে।

পরবর্তী → Conclusion

aws ses developer handover bangla, ses credential sharing bangla, ses access key security bangla

Last updated on