AWS Account
এখানে AWS account খোলা থেকে শুরু করে SES-এ প্রথম টেস্ট মেইল পাঠানো পর্যন্ত দেখানো হয়েছে।
AWS Account খোলা
aws.amazon.com → Create an AWS Account → ইমেইল, পাসওয়ার্ড, কার্ড তথ্য দিয়ে সাইনআপ সম্পূর্ণ করুন।
Region বাছা
AWS Console → উপরে ডানদিকে কোণায় region ড্রপডাউন (যেমন লেখা থাকবে “N. Virginia” বা অন্য কিছু) → ক্লিক করে Asia Pacific (Singapore) ap-southeast-1 বাছুন।
যা বাছবেন এই region-ই মনে রাখবেন — বাকি সব ধাপ এই একই region-এ করতে হবে।
SES কনসোলে যাওয়া
উপরে সার্চ বক্সে লিখুন SES → Amazon Simple Email Service ক্লিক করুন।
Test Email ভেরিফাই করা (sender + receiver)
SES কনসোল → Configuration → Identities → Create identity বাটন → Identity type = Email address → ইমেইল লিখুন → Create identity।
- ওই ইমেইলে AWS-এর confirm লিংক আসবে → ক্লিক করুন।
- এই কাজ দুইবার করুন — একবার sender ইমেইল দিয়ে, একবার receiver ইমেইল দিয়ে (দুইটা আলাদা ইমেইল এড্রেস)।
এই email verification শুধু Sandbox-এ এখনই টেস্ট করার জন্য — Sandbox-এ শুধু verified identity-তে/থেকে মেইল আসা-যাওয়া করে। Production-এ আসল bulk mail পাঠানো হবে পরের পেজে verify করা domain দিয়ে, individual email address দিয়ে না। তাই sender email verify করাটা সাময়িক — domain verify হয়ে গেলে সেটার আর দরকার পড়বে না।
Console থেকে Test Mail পাঠানো
Identities লিস্ট → sender ইমেইলে ক্লিক করুন → উপরে ডানে Send test email বাটন → To বক্সে receiver ইমেইল দিন → Send test email।
মেইল পেলেও এই ধাপে Spam folder-এ যাওয়া স্বাভাবিক — কারণ এখনো domain ভেরিফাই করা হয়নি (SPF/DKIM নেই)। পরের পেজ শেষ হলে এটা ঠিক হয়ে যাবে।
Real-World Note
নতুন AWS account SES Sandbox-এ শুরু হয় — এখানে শুধু verified email address-এর মধ্যেই মেইল আসা-যাওয়া করে। তাই টেস্ট করার জন্য sender আর receiver, দুটো ইমেইলই আলাদাভাবে verify করা লাগলো। আসল ক্লায়েন্টদের মেইল পাঠাতে Production Access লাগবে, যেটা পরে আসছে।
পরবর্তী → Domain & DNS