Skip to Content
DocsAWS SESProduction Access

Production Access

এতক্ষণ যা করেছেন তা Sandbox-এ — শুধু verified email-এ মেইল যাচ্ছে। এই পেজ সেই সীমা তুলে দেয়।

Production Access রিকোয়েস্ট করা

SES → বামের সাইডবারে Get set up → “Request production access” কার্ডে Request production access বাটন ক্লিক করুন (domain verify শেষ না হলে এই বাটন disabled থাকবে) → ফর্মে জানতে চাইবে:

  • মেইল কী ধরনের (Marketing/Transactional)
  • লিস্ট কীভাবে বানানো (মানুষ কীভাবে subscribe করেছে)
  • Unsubscribe আছে কিনা
  • Bounce/complaint কীভাবে সামলাবেন

ফর্ম পূরণ করে Submit for review

সাধারণত ২৪–৪৮ ঘণ্টায় সিদ্ধান্ত আসে (ইমেইলে)। মাঝে মাঝে AWS সরাসরি approve না করে একটা Support Case খুলে আরও তথ্য চায় — যেমন কত ঘন ঘন মেইল পাঠাবেন, list কীভাবে বানানো, sample মেইল কেমন হবে। এমন হলে Support Center-এ গিয়ে ওই case-এ reply দিতে হবে, নাহলে request আটকে থাকবে।

Production Approve হওয়া চেক করা

SES → Account dashboard → উপরের বক্সে “Your account is in the sandbox” warning-টা আর দেখাবে না, Production access granted হয়ে গেলে সেটা চলে যাবে।

Sending Quota বোঝা

একই Account dashboard পেজে Sending limits বক্সে দুইটা সংখ্যা দেখাবে:

  • Maximum send rate — প্রতি সেকেন্ডে সর্বোচ্চ কয়টা মেইল পাঠানো যাবে (Sandbox-এ ডিফল্ট 1 email per second)
  • Daily sending quota — ২৪ ঘণ্টায় সর্বোচ্চ কয়টা মেইল পাঠানো যাবে (Sandbox-এ ডিফল্ট 200 emails per 24-hour period)

Developer-কে এই দুইটা সংখ্যা জানানো জরুরি — নাহলে bulk mail পাঠানোর সময় rate limit-এ আটকে যাবে। ব্যবহার বাড়লে AWS Support-এ quota বাড়ানোর request করা যায়।

Real-World Note

AWS ইচ্ছা করেই নতুন account-কে Sandbox-এ আটকে রাখে, যাতে কেউ SES ব্যবহার করে spam/phishing campaign চালাতে না পারে। Production access পাওয়ার পরও bounce/complaint rate বেশি হলে account আবার সীমাবদ্ধ হয়ে যেতে পারে — এটা Conclusion-এ বিস্তারিত আছে।

পরবর্তী → Bounce and Complaint Notifications

ses production access bangla, ses sandbox bangla, ses sending quota bangla, ses send rate bangla

Last updated on