Skip to Content

Linux vs Windows

তুমি সারাজীবন Windows use করলেও Linux শিখতে problem নেই। কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা বোঝাটা জরুরি — না হলে Linux-এ এসে বারবার confused হবে।

The Key Difference

Windows-এ তুমি click করে কাজ করো। Linux-এ তুমি type করে কাজ করো।

Linux-এ terminal (command line) হলো তোমার main tool। GUI (graphical interface) আছে, কিন্তু real power আসে terminal থেকে।

Windows Way: Start Menu → Settings → Network → Change adapter settings → ... Linux Way: ip addr show (একটা command, এক সেকেন্ড)

Side-by-Side Comparison

বিষয়WindowsLinux
CostPaid (license)Free ও open-source
ControlMicrosoft control করেতুমি control করো
Securityবেশি targeted by malwareMore secure by design
CustomizationLimitedসব কিছু change করা যায়
Software Install.exe download করোapt install একটা command
File PathC:\Users\Omar\Desktop/home/omar/Desktop
Admin accountAdministratorroot
CyberSec Toolsবেশিরভাগ নেইBuilt-in বা এক command-এ
Server useকম96% servers Linux
Learning curveEasy at startHard at start, but powerful

File Paths

C:\Users\Omar\Documents\notes.txt
  • Drive letter দিয়ে শুরু (C:, D:)
  • Backslash \ দিয়ে folder আলাদা
  • Case insensitive — File.txt আর file.txt একই

Common Mistake: অনেক beginner Linux-এ এসে Documents লিখে, তারপর বলে “folder নেই”। আসলে folder আছে, কিন্তু documents (lowercase) নামে। Linux-এ সব case matter করে।


Permission System

Windows-এ permission system আছে, কিন্তু অনেক সময় উপেক্ষা করা যায়।

Linux-এ permission system অনেক strict।

Terminal
# এই command দিয়ে একটা file-এর permission দেখা যায় ls -l secret.txt # Output দেখতে পাবে এরকম: # -rw-r--r-- 1 omar omar 1234 Apr 7 20:00 secret.txt

এই -rw-r--r-- মানে কী সেটা পরে File System & Permissions section-এ বিস্তারিত শিখবে।


Terminal vs GUI

Linux-এ দুইভাবে কাজ করা যায়:

GUI (Graphical) — Ubuntu Desktop এ click করে করো। Beginner-friendly।

Terminal (CLI) — Command type করে করো। Powerful।

Terminal
# Folder তৈরি করা mkdir my-folder # File তৈরি করা touch notes.txt # File এর ভেতর লেখা দেখা cat notes.txt

কোনটা শিখবো? দুটোই। কিন্তু terminal শেখাটা priority। কারণ cybersecurity-তে সব কাজ terminal-এ হয়। Server-এ GUI থাকে না।


CyberSec Note

Linux কেন hackers ব্যবহার করে?

  1. No license needed — Kali Linux free
  2. Full control — যা খুশি install, modify করা যায়
  3. Built-in tools — Kali-তে 600+ security tools pre-installed
  4. Scripting power — Bash দিয়ে attacks automate করা যায়
  5. Target machines — যে machines আক্রমণ করবে সেগুলো Linux-এ, তাই জানা দরকার

Windows-এও pen testing করা যায়, কিন্তু Linux-এ workflow অনেক smooth।


Quick Check

  • Linux আর Windows-এর path কীভাবে আলাদা সেটা বলতে পারবে?
  • Case sensitive মানে কী বুঝলে?
  • Terminal কেন GUI-এর চেয়ে powerful সেটা বলতে পারবে?

পরবর্তী → Filesystem Structure

Search Keywords: linux vs windows differences, linux terminal vs windows, linux file path, linux case sensitive, why hackers use linux

Last updated on