AWS SES
এই section তাদের জন্য যারা নিজের bulk email সিস্টেম বানাতে চান — কোনো কোড লেখা লাগে না, তাই এটা Developer-এর কাজ না। owner/admin নিজেই AWS SES, domain, আর DNS সেটআপ করে Developer-কে হ্যান্ডওভার করতে পারেন। তবে AWS console, DNS record, আর টার্মিনোলজির সাথে কিছুটা পরিচিত থাকা দরকার — ধাপগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।
এই Section কেন
কোনো কোম্পানি যখন নিজের সার্ভার থেকে বাল্ক ইমেইল (marketing/product update) পাঠাতে চায়, তখন Gmail/Yahoo-র কাছে বিশ্বাসযোগ্য হতে হলে AWS SES, domain ownership প্রমাণ (DKIM/SPF/DMARC), আর সঠিক DNS সেটআপ লাগে। এই section সেই পুরো প্রসেসটা ধাপে ধাপে দেখায় — AWS console-এর ভেতরে ঠিক কোথায় ক্লিক করতে হবে, সহ।
Prerequisites
- একটা ইমেইল এড্রেস
- একটা কার্ড ও ফোন নাম্বার (AWS account খুলতে দুইটাই ভেরিফাই করা লাগে)
- ডোমেইন কেনার টাকা (একটা ডোমেইন প্রতি বছর প্রায় $10-15)
Developer হওয়া বা কোড জানা দরকার নেই — কিন্তু AWS console-এ ধাপে ধাপে সাবধানে কাজ করতে হবে, তাড়াহুড়া করলে ভুল হতে পারে।
What You Will Learn
- AWS Account: AWS account খোলা, region বাছা, SES-এ প্রথম টেস্ট মেইল পাঠানো
- Domain & DNS: নিজের domain SES-এ verify করা, DKIM/SPF/DMARC রেকর্ড Cloudflare-এ বসানো
- Sending Credentials: কোড থেকে মেইল পাঠানোর জন্য Access Key বা SMTP credential বানানো
- Production Access: Sandbox থেকে বের হয়ে আসল ক্লায়েন্টদের মেইল পাঠানোর অনুমতি নেওয়া, sending quota বোঝা
- Bounce & Complaint: Configuration set আর SNS topic দিয়ে bounce/complaint-এর খবর সোজা অ্যাপের কাছে পাঠানো, যাতে খারাপ address নিজে নিজেই বন্ধ হয়
- Developer Handover: Developer-কে যা যা নিরাপদে হ্যান্ডওভার করতে হবে
How to Use This Section
প্রতিটা ধাপ AWS console-এর real screen দেখে verify করা — কিন্তু AWS console মাঝে মাঝে UI বদলায়, তাই লেখা navigation-এর সাথে সামান্য পার্থক্য দেখলে ঘাবড়াবেন না, সাধারণত একই জায়গায় বা কাছাকাছি নামে থাকে।
Real-World Note
এই সেটআপে কোনো কোড লেখা লাগে না — কাজ হলো owner/admin হিসেবে AWS, domain, আর DNS ঠিকঠাক প্রস্তুত করে Developer-কে হ্যান্ডওভার করা। মেইল পাঠানোর কোড Developer লিখবে।
পরবর্তী → AWS Account