Skip to Content
DocsLinux FundamentalsIntroduction

Linux Fundamentals — Zero to Confident

এই গাইডটি তাদের জন্য যারা Linux শিখতে চায় — একদম শুরু থেকে। বিশেষ করে যারা Cybersecurity ক্যারিয়ার গড়তে চায়, TryHackMe করে, বা Linux দেখলেই ঘাবড়ে যায় — এটা তোমাদের জন্য।

Why Linux for Cybersecurity?

যদি জিজ্ঞেস করো — “Cybersecurity শিখতে Linux কেন দরকার?” — উত্তরটা সহজ।

পৃথিবীর বেশিরভাগ servers, routers, IoT devices, and hacking tools Linux-এর উপর চলে। Penetration testing, CTF challenges, malware analysis — সব জায়গায় তোমাকে Linux terminal-এ কাজ করতে হবে।

সহজ কথায়: যে cybersecurity expert Linux জানে না, সে হাতিয়ার ছাড়া যোদ্ধা।

Tools যেমন Nmap, Metasploit, Wireshark, Burp Suite — সবই Linux-এ সবচেয়ে ভালো কাজ করে। TryHackMe-তে প্রতিটা machine Linux। Kali Linux নিজেই একটি Linux distro।


Who Is This For?

এই docs লেখা হয়েছে নির্দিষ্ট মানুষদের কথা মাথায় রেখে।

  • Absolute Beginner — Linux কখনো ধরোনি, terminal দেখলে ভয় লাগে
  • Learner — TryHackMe শুরু করেছ কিন্তু commands মাথায় ঢুকছে না
  • Recap করতে চাও — জানো কিন্তু মনে নেই, দ্রুত refresh দরকার
  • CyberSec Enthusiast — Ethical hacking, CTF, penetration testing শিখছ

What You’ll Learn

প্রতিটা section শেষে তুমি practically কাজ করতে পারবে — শুধু মুখস্থ না।

Sectionকি শিখবেCyberSec Connection
01 - Linux IntroductionLinux কী, Filesystem structure, DistrosKali, Ubuntu — কোনটা কী
02 - Terminal BasicsNavigate, files তৈরি ও মুছাTryHackMe terminal tasks
03 - File System & Permissionschmod, chown, hidden filesPrivilege escalation basics
04 - Text Manipulationgrep, find, cat, nano/vimLog analysis, finding passwords
05 - Users & Permissionssudo, SSH, user managementLateral movement concepts
06 - Processesps, kill, background jobsMalware persistence basics
07 - Networkingip, ping, netstat, curlNetwork recon fundamentals
08 - Package Managementapt, installing toolsInstalling security tools
09 - Bash ScriptingVariables, loops, simple scriptsAutomating tasks
Cheatsheetসব commands এক জায়গায়Quick reference

How to Use

শুধু পড়লে হবে না — প্রতিটা command নিজে terminal-এ চালাও। এটাই confidence তৈরির একমাত্র উপায়।

একদম নতুন হলে

শুরু করো 01 - Introduction থেকে। ধীরে ধীরে এগোও। প্রতিটা command নিজে চালাও।

Recap করতে চাইলে

সরাসরি যে section দরকার সেখানে যাও। বা Cheatsheet bookmark করো।

আটকে গেলে

প্রতিটা section-এ “Common Mistakes” এবং “CyberSec Note” box আছে — সেটা আগে দেখো।


Setup

এই docs follow করতে তোমার লাগবে:

  • Ubuntu 24.04 LTS (recommended) — Download 
  • অথবা TryHackMe এর in-browser machine (install ছাড়াই practice করা যাবে)
  • অথবা WSL2 (Windows এ Linux চালানো) — Setup Guide 
Terminal
# Ubuntu version check lsb_release -a # তোমার username কে? whoami # এখন কোথায় আছ? pwd

এই ৩টা command চলে গেলে তুমি ready।


A Note Before You Start

এই guide তোমাকে confident করতে চায়, confused না। তাই প্রতিটা concept আগে কেন জানতে হবে সেটা বলা হবে — তারপর কীভাবে করতে হয়।

শুধু commands মুখস্থ করলে ভুলে যাবে। কিন্তু কেন কাজ করে সেটা বুঝলে কখনো ভুলবে না।

শুরু করো — Linux Introduction

Search Keywords: linux fundamentals, linux for beginners, linux cybersecurity, linux bangla, tryhackme linux, terminal basics, ubuntu tutorial

Last updated on