Reading Files
Server-এ কোনো GUI নেই — শুধু terminal। তাই terminal থেকে files পড়তে পারাটা একটা core skill। Log files দেখা, config চেক করা, output analyze করা — সব এখান থেকে।
The Tools at a Glance
| Command | কাজ | কখন use করবে |
|---|---|---|
cat | পুরো file একসাথে print করে | ছোট files |
less | Scroll করে পড়া যায় | বড় files |
head | File-এর শুরু দেখায় | প্রথম কয়েক লাইন দরকার |
tail | File-এর শেষ দেখায় | Latest log entries |
tail -f | Live update দেখায় | Real-time monitoring |
cat
পুরো file-এর content একবারে print করে।
# File পড়ো
cat notes.txt
# Line numbers সহ
cat -n notes.txt
# একাধিক files একসাথে দেখো
cat file1.txt file2.txt
# System files দেখার common use
cat /etc/hostname
cat /etc/passwdcat ছোট files-এর জন্য perfect। বড় file হলে সব output একসাথে scroll হয়ে চলে যায় — তখন less use করো।
less
File navigate করা যায় — উপরে নিচে scroll করো।
less /var/log/syslogless এর ভেতরে keyboard controls:
| Key | কাজ |
|---|---|
Space | এক page নিচে |
b | এক page উপরে |
↓ / ↑ | এক line নিচে / উপরে |
g | File-এর শুরুতে যাও |
G | File-এর শেষে যাও |
/pattern | নিচের দিকে search করো |
?pattern | উপরের দিকে search করো |
n | পরের search result |
q | Exit করো |
less সবচেয়ে comfortable reading tool। বড় log files দেখার সময় সবসময় less use করো — cat দিলে terminal flood হয়।
head
File-এর শুরু থেকে কয়েকটা line দেখায়। Default: ১০ লাইন।
# প্রথম ১০ লাইন (default)
head /etc/passwd
# প্রথম ৫ লাইন
head -n 5 notes.txt
# প্রথম ২০ লাইন
head -20 /var/log/syslogtail
File-এর শেষ থেকে কয়েকটা line দেখায়। Default: ১০ লাইন।
# শেষ ১০ লাইন (default)
tail /var/log/syslog
# শেষ ২০ লাইন
tail -n 20 /var/log/auth.log
# শেষ ৫০ লাইন
tail -50 /var/log/apache2/access.logtail -f
File-এ নতুন content আসলে real-time দেখায়। Log monitoring-এ irreplaceable।
# Live log monitor করো
tail -f /var/log/syslog
# Authentication log live দেখো (login attempts)
tail -f /var/log/auth.log
# Apache access log live
tail -f /var/log/apache2/access.logবন্ধ করতে Ctrl + C চাপো।
CyberSec use: কেউ server-এ login করার চেষ্টা করছে কিনা real-time দেখতে:
tail -f /var/log/auth.logSuccessful আর failed login দুটোই এখানে আসে।
Combining Tools
Tools combine করে আরো powerful হয়:
# Log-এর শেষ ১০০ লাইন less-এ দেখো
tail -100 /var/log/syslog | less
# File-এ কতটা লাইন আছে
cat /etc/passwd | wc -l
# প্রথম ৫ লাইন, তারপর শেষ ২ লাইন
head -5 notes.txt
tail -2 notes.txtCyberSec Note
Log analysis — the core of incident response:
সব attack-এর trace থাকে log-এ। এই commands দিয়ে:
# কে কখন login করেছে
tail -50 /var/log/auth.log
# Web server-এ কোন IP বেশি request করছে
tail -f /var/log/apache2/access.log
# System-এ কী হচ্ছে real-time
tail -f /var/log/syslog
# Sudo commands কে চালিয়েছে
grep "sudo" /var/log/auth.log | tail -20CTF-এ প্রায়ই একটা log file দেওয়া হয় এবং সেখান থেকে attacker-এর activity বের করতে হয়।
Quick Check
-
catআরless— কখন কোনটা use করবে? -
head -20মানে কী? - Real-time log monitor করার command কী?
-
tail -fথেকে বের হওয়ার shortcut কী?
পরবর্তী → Searching