Skip to Content
DocsGit & GitHubIntroduction

Git & GitHub — Foundations to Pro

মৌলিক ভিত্তি থেকে শুরু করে real software company-তে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রফেশনাল ওয়ার্কফ্লো — সব এক জায়গায়।

বাংলা ও ইংরেজিতে লেখা। Free। Open source।

Why Git & GitHub?

কোড ম্যানেজমেন্ট এবং কোলাবরেশনের জন্য কেন গিট ও গিটহাব অপরিহার্য সেটি বুঝে নাও।

যদি তুমি আজ পর্যন্ত কোডিং করে থাকো, তবে হয়তো দেখেছ—একটু ভুল হলে সব এলোমেলো হয়ে যায়। অথবা কোনো প্রোজেক্টে একাধিক জন কাজ করতে গেলে কার কোড কোথায় যাবে তা বোঝা মুশকিল হয়। এই সমস্যাগুলোর সমাধান হলো Git এবং GitHub।

What is Git?

গিট আসলে কী এবং এটি কীভাবে তোমার কোডিং টাইম মেশিন হিসেবে কাজ করে।

Git হলো একটি Version Control System। এটাকে একটি “টাইম মেশিন” হিসেবে চিন্তা করো।

  • তুমি যখন কোড করো, Git তোমার প্রতিটা পরিবর্তনের একটি “Snapshot” বা ছবি তুলে রাখে।
  • কোনো ভুল করলে তুমি সহজেই গতকালের বা এক সপ্তাহ আগের সচল ভার্সনে ফিরে যেতে পারবে।
  • এটি তোমার নিজের কম্পিউটারে (Locally) কাজ করে।

What is GitHub?

গিটহাব ক্লাউড হোস্টিং সার্ভিসটি কী এবং এটি কেন ব্যবহার করা হয়।

GitHub হলো একটি Cloud-based Hosting Service। সহজ কথায়—

  • এটি ইন্টারনেটে কোড রাখার একটি নিরাপদ জায়গা।
  • এখানে তোমার কোড রাখলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে তা অ্যাক্সেস করা যায়।
  • এটি অন্যদের সাথে কোড শেয়ার করা এবং একই প্রোজেক্টে সবাই মিলে কাজ করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।

Key Differences

গিট এবং গিটহাবের প্রধান পার্থক্যগুলো একনজরে দেখে নাও।

বৈশিষ্ট্যGitGitHub
কাজ কী?কোডের হিস্ট্রি ট্র্যাক করা (Tool)কোড অনলাইনে জমা রাখা (Platform)
কোথায় থাকে?তোমার কম্পিউটারে (Local)ইন্টারনেটে (Cloud/Remote)
শেয়ার করা?না, নিজের জন্যহ্যাঁ, সবার সাথে শেয়ারের জন্য

Target Audience

এই ডকুমেন্টেশনটি কাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে।

  • 🎓 Student — Git শিখতে চাও, কোথা থেকে শুরু করবে বুঝছ না
  • 💼 New Developer — প্রথম চাকরিতে join করেছ, team-এর সাথে কাজ করতে হবে
  • 🧑‍💻 Freelancer — Client-এর project professionally handle করতে চাও
  • 🌍 Contributor — Open source-এ contribute করতে চাও
💡

পেশাদারভাবে Git ব্যবহার শুরু করতে সরাসরি Setup সেকশন থেকে যাত্রা শুরু করো।

Syllabus

গিট ও গিটহাব শেখার পূর্ণাঙ্গ রোডম্যাপ এবং সময়কাল।

Sectionকি কি থাকছেসময়
SetupGit install, GitHub account, SSH key৩০–৪৫ মিনিট
The Core Loopadd, commit, push, pull, .gitignore৪৫–৬০ মিনিট
Branching & MergingBranch, merge, conflict, stash৬০–৯০ মিনিট
GitHub EssentialsRemote, Pull Request, Issues, Fork৬০–৯০ মিনিট
Real ScenariosTeam project, Client hotfix, Open source৯০–১২০ মিনিট
Cheatsheetসব commands এক পাতায়Reference

মোট সময়: ৫–৭ ঘণ্টা (নিজের pace-এ)

Learning Guide

এই ডকুমেন্টেশন থেকে সর্বোচ্চ সুফল পাওয়ার কার্যকর উপায়।

প্রথমবার পড়লে: Setup থেকে শুরু করো, ক্রমে এগিয়ে যাও। প্রতিটা command নিজে terminal-এ চালাও — শুধু পড়লে শেখা হয় না।

Reference হিসেবে ব্যবহার করলে: সরাসরি যে সেকশন দরকার সেখানে যাও। Cheatsheet bookmark করে রাখো।

আটকে গেলে: প্রতিটা সেকশনের শেষে “Common Problems & Fixes” অংশ আছে। আগে সেটা দেখো।

Key Features

অন্যান্য রিসোর্সের তুলনায় এই গাইডের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী।

Bilingual — প্রতিটা concept বাংলায় explain করা, commands ইংরেজিতে। যারা বাংলায় ভাবেন তাদের জন্য technical concept বোঝা অনেক সহজ হয়।

Real-world focused — শুধু commands না, real company-তে কীভাবে কাজ হয় সেটা দেখানো হয়েছে।

মৌলিক ভিত্তি (Strong Fundamentals) — কোনো prior knowledge ধরে নেওয়া হয়নি। প্রতিটা বিষয়ের গভীর থেকে আলোচনা করা হয়েছে।

পেশাদার ওয়ার্কফ্লো — দরকারি জিনিস আছে, বাড়তি নেই। ৫টি সেকশন পড়লেই job-ready।

Quick Start

গিট ইনস্টল আছে কিনা তা দ্রুত পরীক্ষা করে কাজ শুরু করার নিয়ম।

Terminal
# Git installed কিনা check করো git --version # না থাকলে — Setup থেকে শুরু করো # থাকলে — The Core Loop থেকে শুরু করো

Contribute

এই ওপেন সোর্স প্রোজেক্টটি আরও উন্নত করতে তোমার অংশগ্রহণের উপায়।

এই docs open source। তুমিও improve করতে পারো।

Search Keywords: git concept, what is github, version control basics, learn git, git roadmap

Last updated on